রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সাভারে ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৭:১২

সংগৃহীত

ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার (১৫ মার্চ) ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, মঙ্গলবার গভীর রাতে পলাশবাড়ী এলাকা থেকে বিপি ইমরানকে গ্রেফতার করা হয়েছে। মামলায় আরও দুই কনটেন্ট ক্রিয়েটর, জুনায়েত ও সোমাইয়াকে আসামি করা হয়েছে।

মামলার প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমরান পলাশবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে কনটেন্ট তৈরি করতেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই ইমরানের টিকটক ভিডিও তৈরিতে সহযোগিতা করছিলেন। ১২ মার্চ, টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করার পর ইমরান ওই নারীকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় তাকে মারধর করা হয়।

গ্রেফতারের পর বিপি ইমরানকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানার ওসি জানান, মামলায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top