আজ প্রমিস ডে: প্রিয়জনকে সারাজীবন পাশে রাখার অঙ্গীকারের দিন
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩
ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন সপ্তাহে উপহার, চকলেট ও টেডি বিয়ার শেষ হলেও আজ ১১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে প্রমিস ডে। এই দিন শুধু উপহার বিনিময়ের নয়; বরং একে অপরের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার জন্য গুরুত্বপূর্ণ।
সম্পর্ক তৈরি করা তুলনামূলক সহজ হলেও তা দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা কঠিন। মনোবিজ্ঞানীরা মনে করেন, প্রমিস ডে পালনের মূল উদ্দেশ্য হলো সম্পর্কের ভিতরে ভরসা ও বিশ্বাসের বন্ধন আরও দৃঢ় করা। ছোটখাটো ভুল বা অভিমানকে ভুলে সারাজীবন একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিই এই দিনের মূল বার্তা।
তবে মিথ্যা বা অবাস্তব প্রতিশ্রুতি সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই যা সম্ভব, সেই অনুযায়ী প্রতিশ্রুতি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইতিহাসবিদরা জানাচ্ছেন, মধ্যযুগ থেকেই ইউরোপে ফেব্রুয়ারিকে প্রেমের মাস হিসেবে ধরা হতো। সেই সময়ে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে বিশেষ শপথ বা ‘ওথ’ নিতেন। উনিশ শতকের শেষ দিকে ভ্যালেন্টাইন সপ্তাহের প্রাতিষ্ঠানিক রূপ নেয়ার সঙ্গে সঙ্গে প্রমিস ডে অন্তর্ভুক্ত হয়। প্রাচীন রোমান সংস্কৃতিতেও ‘জুনো’ দেবীর স্মরণে বিয়ের শপথ নেওয়ার প্রথা থেকে এই দিনের অনুপ্রেরণা পাওয়া যায়।
আজকের দিনে প্রমিস প্রকাশের কিছু রীতি:
পিঙ্কি প্রমিস: কনিষ্ঠ আঙুল মিলিয়ে ছোট ছোট প্রতিশ্রুতি দেওয়া।
প্রমিস ব্যান্ড: সঙ্গীকে ব্রেসলেট বা ব্যান্ড উপহার দেওয়া, যা প্রতিশ্রুতির স্মারক হিসেবে থেকে যায়।
ডিজিটাল প্রতিশ্রুতি: দূরত্বের সম্পর্কেও ভিডিও কল বা বার্তার মাধ্যমে অঙ্গীকার প্রকাশ করা।
প্রমিস ডে সম্পর্ককে আরও দৃঢ় করে। কারণ ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তি হলো ভরসা, আর এই দিন সেই বিশ্বাসকে নতুনভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।