প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন আজ
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২
ভালোবাসার সপ্তাহের শুরু হয় রোজ ডে দিয়ে। চতুর্থ দিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী পালিত হচ্ছে টেডি ডে। প্রেমের কোমলতা, মায়া ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে প্রিয়জনকে একটি আদুরে টেডি বিয়ার উপহার দেওয়া হয়।
কার্ড, চকোলেট বা ফুলের পাশাপাশি টেডি এখন ভালোবাসা জানানোর অন্যতম মাধ্যম। এটি শুধু খেলনা নয়, বরং সম্পর্কের গভীরতা ও মায়ার প্রতিফলন ঘটায়। প্রেমিক-প্রেমিকার মধ্যে মান-অভিমান ভাঙাতে বা প্রিয়জনকে বিশেষ অনুভব করাতে টেডি বিয়ারের জুড়ি নেই।
১৯০২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মিসিসিপিতে শিকারে গিয়ে একটি ছোট কালো ভাল্লুক ছানাকে গুলি করতে অস্বীকার করেন। সেই মানবিক ঘটনায় অনুপ্রাণিত হয়ে মরিস মিকটম এবং তার স্ত্রী প্রথম খেলনা ভাল্লুক তৈরি করেন এবং প্রেসিডেন্টের ডাকনাম ‘টেডি’ থেকে এর নাম রাখেন। ১৯০৩ সাল থেকে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে।
টেডি বিয়ারের রঙ ও অর্থ: লাল: গভীর ভালোবাসা ও আবেগের প্রতীক, গোলাপি: প্রস্তাব গ্রহণের ইঙ্গিত, কমলা: আনন্দ ও ইতিবাচকতার প্রতীক, নীল: আন্তরিক ও গভীর ভালোবাসার প্রকাশ, সবুজ: দৃঢ় প্রতিশ্রুতি ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত।
প্রিয়জনকে কাস্টমাইজড টেডি উপহার দেওয়া জনপ্রিয় হয়ে উঠেছে; গায়ে ছবি বা নাম প্রিন্ট করানো যায়। সঙ্গে একটি রোমান্টিক নোট থাকলে সারপ্রাইজের অনুভূতিটা আরও বিশেষ হয়ে যায়।
আজ আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিন এবং তাদের মুখে হাসি ফুটান টেডি ডে-র আনন্দে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।