মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫

সংগৃহীত

মালয়েশিয়া সরকার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে এসব বন্দির প্রত্যাবাসন সম্পন্ন করা হয়।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক এবং ১ জন কম্বোডিয়ার নাগরিক রয়েছেন।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, টর্চার আইনসহ বিভিন্ন আইনে দণ্ডভোগ সম্পন্ন করার পর এসব বন্দিকে প্রত্যাবাসনের আওতায় আনা হয়। প্রত্যাবাসিত সব বন্দির নাম মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, দণ্ডভোগ শেষ হওয়া বিদেশিরা যেন অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান না করেন, সে লক্ষ্যে নিয়মিতভাবে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোর মাধ্যমে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top