মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

লিবিয়ায় যোগদান করলেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হাবীব উল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সোমবার (২ ফেব্রুয়ারি) লিবিয়ায় দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন, যেখানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।

মেজর জেনারেল হাবীব উল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে লিবিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

নিয়োগের মাধ্যমে তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে কাজ করবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top