মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

শবে বরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫

ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীতে সকল ধরনের আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি রাতের সময়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা, শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মহানগরীতে আতশবাজি বা পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top