ডিজিএফআই'র সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২০
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসিতে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি তার স্ত্রী লুবনা আফরোজা ও দুই কন্যা সারাহ জুমানা এবং জারিফা বিনতে আলমের নামে থাকা ট্রাস্ট সিটি প্রকল্পের জমি, যার মূল্য দুই কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা এবং পরিমাণ ৫ কাঠা, জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। সংশ্লিষ্ট আদালতের সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং জমি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, “সাইফুল আলমের দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই এবং অনুসন্ধানের মাধ্যমে দেখা গেছে, সাইফুল আলম ও তার পরিবার ব্যাংক হিসাবের অর্থ অন্যান্যত্র হস্তান্তর বা গোপন করার চেষ্টা করছেন। একই সঙ্গে লুবনা আফরোজা ও কন্যারা ক্রয়ের জন্য জমা রাখা প্লটের টাকা ব্যবহার করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন।”
দুদকের ভাষ্য, তদন্ত শেষ হওয়ার আগে এই সম্পদ যদি পুনরায় স্থানান্তরিত হয়, তবে ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হবে। এজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।