বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৪

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিশ্চিত করতে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী এলাকাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স- বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিকনির্দেশনা দেবেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে জানানো হয়, নির্বাচনের সময়ে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ম্যাজিস্ট্রেটরা। তাদের এই দায়িত্ব পালনের সময় মোবাইল কোর্ট পরিচালনা করবেন, যা তাদের কাছে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে সহায়তা করবে।

৭ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন এবং তারা নির্বাচনী দায়িত্ব পালন শুরুর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার অধীনে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন।

জেলা ম্যাজিস্ট্রেটরা এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে সরবরাহ করতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top