বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সুষ্ঠু নির্বাচন ও ভোটার নিরাপত্তায় মাঠে থাকবে এক লাখ সেনাসদস্য

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৩

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য এবার এক লাখ সেনাসদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এবারই প্রথম ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনা সদস্যদের টহল দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। ২০ জানুয়ারি থেকে এই টহল কার্যক্রম শুরু হয়ে, ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সেনা মোতায়েন জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাসদরের ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগের নির্বাচনে আমরা ৪০-৪২ হাজার সেনাসদস্য মোতায়েন করেছিলাম, কিন্তু এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেয়ার অনুমতি দেয়া হয়েছে। সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারে, সে জন্য আমাদের সেনাসদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।’

এ ছাড়া, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় যানবাহনের অভাবের বিষয়েও কথা বলেন তিনি। তিনি জানান, প্রয়োজনীয় যানবাহন না পাওয়া গেলে সেনাবাহিনী হায়ার করে গাড়ি সংগ্রহ করছে এবং সেনাসদস্যরা অক্লান্তভাবে ভোটকেন্দ্রে টহল দিয়ে চলছেন। গত ২০ জানুয়ারি থেকে এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top