বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:২৭

সংগৃহীত

কাস্টমস প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। তিন কমিশনার, চার যুগ্ম কমিশনার, পাঁচ অতিরিক্ত কমিশনার, আট উপকমিশনার ও ১৮ জন সহকারী কমিশনারকে একযোগে ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজে এবং বিভিন্ন কাস্টমস হাউজ থেকে ঢাকায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে একটি আদেশ জারি করা হয় ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি আদেশ ৫ ফেব্রুয়ারি জারি করা হয়।

বদলি হওয়া তিন কমিশনার হলেন—আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) এবং মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।

চার যুগ্ম কমিশনার হলেন—মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।

পাঁচ অতিরিক্ত কমিশনার হলেন—কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।

আট উপকমিশনার হলেন—মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।

এ ছাড়া বদলি হওয়া ১৮ জন সহকারী কমিশনার হলেন—শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আব্দুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।

এনবিআর সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক স্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top