শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি বাহারুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫১

সংগৃহীত

পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম সম্প্রতি কূটনৈতিক মর্যাদার (লাল) পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। ৩ ফেব্রুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত চিঠি দেন। চিঠিতে তিনি আবেদন করেছেন, তার ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট সমর্পণপূর্বক সাধারণ পাসপোর্ট ইস্যুর জন্য প্রয়োজনীয় অনাপত্তি (এনওসি) প্রদান করা হোক।

সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আইজিপির এ ধরনের পদক্ষেপ প্রশাসনে নানা প্রশ্ন ও তোলপাড় সৃষ্টি করেছে। চুক্তিভিত্তিক নিয়োগে চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত তার পুলিশ প্রধান হিসেবে দায়িত্বকাল রয়েছে। অনেকেই সন্দেহ করছেন, মেয়াদপূর্তির আগেই পাসপোর্ট সমর্পণ তার বিদেশ যাত্রার প্রস্তুতির অংশ হতে পারে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কূটনৈতিক পাসপোর্ট সম্পর্কিত পূর্বের বিধিনিষেধ শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বর্তমান সরকারের কর্মকর্তারা সহজে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। বাহারুল আলম নিজে এই সুযোগ অনুযায়ী পত্র দিয়েছেন।

পুলিশের কয়েকজন পদস্থ কর্মকর্তা মনে করছেন, নির্বাচনের পরে তিনি দেশ ত্যাগ করতে পারেন। তবে নির্বাচনের আগে তাকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায়ে নেওয়া হয়েছে।

সূত্র:যুগান্তর 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top