শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরান ঢাকায় রিকশা ভ্রমণে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন চা-বিরিয়ানির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্প্রতি স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, ঐতিহ্যশীল স্থাপত্য এবং স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করেছেন।

ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সফরের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, লালবাগ কেল্লার সামনে থেকে রিকশায় চড়ে তারা পুরান ঢাকার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, “আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানকে ‘অ্যাম্বাসাডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর জন্য মনোনীত করেছিলেন। এটি সংরক্ষণ কার্যক্রমের এক চমৎকার উদাহরণ।” তিনি উল্লেখ করেন, কয়েক বছরের ব্যবধানে সংস্কারের কাজ যথেষ্ট সুন্দর হয়েছে এবং ফিরে এসে এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লাগছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ক্রিস্টেনসেন দম্পতির সফর লালবাগ কেল্লার হাম্মামখানা (রাজকীয় স্নানাগার) পরিদর্শন দিয়ে শুরু হয়। এই স্থাপনা যুক্তরাষ্ট্রের সহায়তায় সংস্কার করা হয়েছে। এরপর তারা সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালান পরিদর্শন করেন এবং পুরান ঢাকার ব্যস্ত অলিগলিতে হেঁটে ঘুরেন, যেখানে স্থানীয় জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন।

সফরের সময়ে রাষ্ট্রদূত ও তার স্ত্রী স্থানীয় চা ও বিরিয়ানির স্বাদ গ্রহণ করেন এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশে এক অনন্য অভিজ্ঞতা লাভ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top