রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলো ধূমপানমুক্ত রাখতে ইসি নির্দেশনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৯

সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণ চলাকালীন সময়ে ভোটকেন্দ্রগুলোতে ধূমপান না করার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্ণিত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ইসি জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ভোটদাতাদের জন্য সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশে ভোটদান নিশ্চিত করা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top