পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৯
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।
এর আগে একই দিন সকালে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গেও আলাদা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে তিনি মন্ত্রণালয়ে পৌঁছে প্রথমে সচিবের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।