ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করল বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২১:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবা সীমিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, নির্বাচনী সময়ে অবৈধ লেনদেন ও কালোটাকার ব্যবহার ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় নির্ধারিত সীমার বেশি অর্থ লেনদেন করা যাবে না এবং কিছু সেবা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আর্থিক খাতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। নির্বাচন শেষে পরিস্থিতি পর্যালোচনা করে আবার স্বাভাবিক করা হবে এসব সেবা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।