নির্বাচন ঘিরে সারাদেশে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে সারাদেশে মোটরসাইকেল চলাচল ৭২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, নির্বাচনের একদিন আগে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে কিছু ব্যতিক্রম রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন, ওষুধ ও স্বাস্থ্যসেবা সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, বিমানবন্দর যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্ট নির্দিষ্ট যানবাহনে রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবেন। এছাড়া সাংবাদিক, নির্বাচন কমিশন অনুমোদিত কর্মকর্তা, জরুরি সেবার যানবাহন এবং টেলিযোগাযোগ সংক্রান্ত যানবাহনও শিথিলতার আওতায় আসবে।
সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদেরকে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়সূচিতে অন্যান্য যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ বা শিথিল করার ক্ষমতা প্রদান করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।