সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

মুক্তিযুদ্ধের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষণ অপরিহার্য:ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৬

সংগৃহীত

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা কেউই চিরস্থায়ী নই, তবে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা অপরিহার্য। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ড. ইউনূস বলেন, অতীতের ভুল কেউ পুনরায় করতে পারবে না। দেশের স্থায়ী মঙ্গলের জন্য সম্পদ ও উদ্যোগকে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ব্যবহার করা প্রয়োজন। সরকারের পাশাপাশি নাগরিক হিসেবেও দায়িত্ব পালন করা উচিত।

বীর মুক্তিযোদ্ধারা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের উদ্যোগের ফলে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে বাস্তব পরিবর্তন এসেছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হয়েছে, কল্যাণ ট্রাস্টের সম্পদ যাচাই করা হচ্ছে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে কার্যক্রম শুরু হয়েছে।

ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা বলেন, বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার উদ্যোগের জন্য মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ। তিনি বলেন, "মুক্তিযুদ্ধকে টুইস্ট করার যে সুযোগ ছিল, আপনার সরকার তা দূর করেছে।"

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে পরিচয় করানো একটি পবিত্র কাজ। আমাদের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখা এবং তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top