সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ঢাকায় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান নানা আকুফো

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০১

ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ পর্যবেক্ষক দলে প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় পৌঁছেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় আসার পর তিনি নিজেই তথ্য জানিয়ে বলেন, “গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত এবং একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ। জনগণের স্বাধীনভাবে তাদের ইচ্ছা প্রকাশ ও নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এই মূল্যবোধগুলো সমুন্নত রাখার আহ্বান জানাই।”

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে ৪ ফেব্রুয়ারি এসে দেশব্যাপী নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও পরিবেশ মূল্যায়ন শুরু করেছে। দলটির কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা।

এ দল ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। পর্যবেক্ষকরা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top