ডেইলি স্টার-প্রথম আলো হামলায় পুলিশ সময়মতো পৌঁছাতে না পারার কারন জানালেন ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৭
ডেইলি স্টার ও প্রথম আলোতে গভীর রাতে ঘটে যাওয়া হামলার সময় ট্রাফিক জ্যামের কারণে পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
ডিএমপি কমিশনার বলেন, “ডেইলি স্টার ও প্রথম আলোতে গভীর রাতে যে আক্রমণ হলো, ট্রাফিক জ্যামের কারণে আমি আমার অফিসারদের পাঠাতে পারিনি। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”
সাংবাদিকদের আরও প্রশ্নের উত্তরে তিনি যোগ করেন, “যমুনা ঘেরাও করে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় প্রবেশের চেষ্টার সময় পুলিশকে প্রতিক্রিয়া দেখাতে হয়েছে। এমন পরিস্থিতিতে আমার একা বসে থাকার সুযোগ ছিল না। আমি আইজিপিকেও ফোন করে বলেছি, ‘ভাই, আমি একা পারতেছি না, ইউ শুড কাম অ্যান্ড হেল্প মি’। যতক্ষণে উনি পৌঁছেছেন, আমরা তখন পর্যন্ত আন্দোলকারীদের সরিয়ে দিয়েছি।”
ডিএমপি কমিশনারের এই মন্তব্য পুলিশের সীমাবদ্ধতা এবং দ্রুত প্রতিক্রিয়ার চ্যালেঞ্জ তুলে ধরে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।