এবার নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থান নিয়ে ইসির নিষেধাজ্ঞা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর চারদিনের নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ও নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সে হিসাবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব জেলা প্রশাসক, মহানগর পুলিশ কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।