মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

শেষ হলো নির্বাচনী প্রচারণা, এবার ভোটের অপেক্ষা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৭টার পর থেকে নির্বাচনী এলাকায় আর কোনো ধরনের মিছিল, জনসভা বা মাইকিং করা যাবে না।

এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতেই প্রার্থীরা শেষ করে দিয়েছেন সব নির্বাচনী কার্যক্রম।

নির্বাচন কমিশনও প্রস্তুত। সারা দেশে পৌঁছে গেছে বিশাল সরঞ্জাম। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। এখন শুধু ভোটের অপেক্ষা।

বুধবার ও বৃহস্পতিবার ভোট উপলক্ষে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী: মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন, মোট আসন: ২৯৯টি (একটি আসনে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত),  নিবন্ধিত রাজনৈতিক দল: ৫১টি,  মোট প্রার্থী: ২,০৩৪ জন,  স্বতন্ত্র প্রার্থী: ২৭৫ জন। 

রাজনৈতিক দল ও প্রতীক, বিএনপি: ২৯১ প্রার্থী, প্রতীক ‘ধানের শীষ’, ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২৫৮ প্রার্থী, প্রতীক ‘হাতপাখা’, জামায়াত: ২২৯ প্রার্থী, প্রতীক ‘দাঁড়িপাল্লা’, জাতীয় পার্টি: ১৯৮ প্রার্থী, প্রতীক ‘লাঙ্গল’, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩২ প্রার্থী, প্রতীক ‘শাপলা কলি,। স্বতন্ত্র প্রার্থী: ৭৬ জন, প্রতীক ‘ফুটবল’।

এবারের নির্বাচনে দেশের পাশাপাশি ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকও পর্যবেক্ষণ করবেন।

ভোটকেন্দ্র ও বুথ

মোট ভোটকেন্দ্র: ৪২,৭৭৯টি

মোট বুথ: ২,৪৭,৪৮২টি

পুরুষ বুথ: ১,১৫,১৩৭টি

নারী বুথ: ১,২৯,৬০২টি

সবচেয়ে বেশি কেন্দ্র ঢাকা বিভাগে, এবং সবচেয়ে বড় নির্বাচনী এলাকা হিসেবে গাজীপুর-২ আসনে কেন্দ্রের সংখ্যা অন্যান্য আসনের তুলনায় অনেক বেশি।

ভোটের পদ্ধতি

এবার ভোটারদের দুটি পৃথক ব্যালট পেপার দেওয়া হবে:

সংসদীয় আসনের প্রার্থীর প্রতীক

সংবিধানের মৌলিক পরিবর্তন বা ‘জুলাই সনদ’ অনুমোদনের পক্ষে-বিপক্ষে ভোট

চলাচলে সীমাবদ্ধতা

মোটরসাইকেল চলাচল: ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নিষিদ্ধ

যানবাহন (ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, ইজিবাইক): ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নিষিদ্ধ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top