মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশব্যাপী যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে।

সড়ক পরিবহন আইন অনুযায়ী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে মোটরসাইকেলের জন্য ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৭২ ঘণ্টা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজনে এবং নির্বাচনের কাজে কিছু শিথিলতা থাকবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান জানিয়েছেন, প্রজ্ঞাপনে বাস ও দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে কিছু উল্লেখ না থাকায় এগুলো চলতে পারবে। তবে, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারদের কাছে প্রয়োজন অনুযায়ী শিথিল করার ক্ষমতা রাখা হয়েছে।

নিষেধাজ্ঞা শিথিল থাকার ক্ষেত্রে:

  • আইনশৃঙ্খলাবাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক।

  • জরুরি সেবা, ওষুধ, চিকিৎসা, সংবাদপত্র পরিবহন।

  • বিমানবন্দর যাতায়াত বা দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন।

  • নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, নির্বাচন কমিশন অনুমোদিত যানবাহন।

  • টেলিযোগাযোগ সেবার যানবাহন এবং গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক ও সংযোগ রাস্তায় চলাচল।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জানিয়েছেন, নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, তবে অতিরিক্ত ট্রেনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top