মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক প্রধান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক পরিবেশকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। যদিও কিছু কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, তবে সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক।

ইভারস আইজাবস আরও জানান, আজ থেকেই ইইউ’র স্বল্প মেয়াদি নির্বাচন পর্যবেক্ষকরা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top