সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৪
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (৯ ফেব্রুয়ারি) সেনা সদরে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পোস্টে আরও জানানো হয়, রাষ্ট্রদূত ড. লোটজ বাংলাদেশের জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর পেশাদারি ও গুরুত্বপূর্ণ ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।