প্রধান উপদেষ্টা ড. ইউনূস শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর করেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৬
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।
এই উদ্যোগের মাধ্যমে শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে নিজস্ব আবাসনের সুবিধা প্রদান করা হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।