বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগে থেকেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রে উপস্থিত হয়। তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা পর্যবেক্ষকদের সামনে ব্যালট বাক্স উল্টে–পাল্টে দেখান এবং তা ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ইভার্স ইজাবস বলেন, “এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি।”

তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়েও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

এ কেন্দ্রের প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব আসুক। যেই আসুক, সে যেন দেশের ভালো চায়।” একইসঙ্গে তিনি গণভোটেও অংশ নিয়েছেন বলে জানান।

সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top