বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ভোট পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিজে ভোট দেওয়ার পর তিনি রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

প্রথমে তিনি গুলশান, ঢাকা-১৭ আসনের ভোটকেন্দ্রে পৌঁছান। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। এরপর ঢাকা-১১ আসন পরিদর্শন করেন, যেখানে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তীতে তিনি ঢাকা-১৫ আসনের কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা কেন্দ্রগুলোতে নির্বাচনী পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য উপস্থিত ছিলেন।

এর আগে ড. মোহাম্মদ ইউনুস গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন।

ভোটপ্রদান ও কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজকের দিনটি আনন্দময়। ঈদের মতো একটি উৎসব চলছে।” তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই এবারের গণভোটে অংশগ্রহণ করুন। এ সময় উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top