তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই নেতাদের সঙ্গে কথা বলেন।
আলাপকালে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সংযম ও দায়িত্বশীল আচরণের কারণে সারাদেশে নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে তিনি তারেক রহমানের সঙ্গে আলাপ করে দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতার জন্য অভিনন্দন জানান। এরপর শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন্য ধন্যবাদ জানান এবং নির্বাচনের পর দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।