শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৫

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস।

শনিবার দূতাবাস থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করা হয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থবহ প্রকাশ। এ জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানানো হয় এবং সব নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানানো হয়।

জার্মানি নতুন সরকার ও জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বার্তায়।

উল্লেখ্য, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই বিএনপি ও তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক মহল থেকে শুভেচ্ছা বার্তা আসছে। জার্মানির আগে যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিভিন্ন দেশ আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top