দায়িত্ব ছাড়ার পর জার্মানি গেলেন ফয়েজ আহমদ তৈয়্যব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৭
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব দায়িত্ব ছাড়ার কয়েক দিনের মধ্যেই জার্মানি গেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে একটি ফ্লাইটে দুবাই হয়ে তিনি জার্মানির উদ্দেশে রওনা হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ—উভয় বিভাগ থেকেই তাকে বিদায় জানানো হয়। দায়িত্ব ছাড়ার পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন বলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র উল্লেখ করেছে।
উল্লেখ্য, আইসিটি খাত ছাড়াও সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যবের জার্মানি সফর সম্পর্কে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন বলেন, এ বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত বা আনুষ্ঠানিক তথ্য নেই।
তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনো কোনো ধরনের তথ্য পাইনি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।