প্রধানমন্ত্রী হিসেবে শপথের প্রাক্কালে তারেক রহমান-কে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০১
আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের প্রাক্কালে তারেক রহমান-কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর গুলশানস্থ চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক হয়ে উঠবে। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ গ্রহণের পরপরই তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদও শপথ নেবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।