মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমেদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেবেন। এরপর একই দিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার কথা রয়েছে।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তার নাম চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত আসছে…



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top