মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২
বিএনপি নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্ভাব্য ৫০ সদস্যের তালিকা ধরে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে চূড়ান্তভাবে মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হতে পারে কিংবা পূর্ণাঙ্গ ৫০ সদস্য নিয়েই গঠিত হতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপি (এসবি), ডিএমপি কমিশনার ও ডিএমপির উপকমিশনার (প্রটেকশন) বরাবর পাঠানো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।