বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন: নতুন মন্ত্রিসভার শপথ আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩

জাতীয় সংসদ ভবন।  ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিন পরে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহের তথ্য অনুযায়ী:

  • পররাষ্ট্র মন্ত্রণালয়: ড. খলিলুর রহমান

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ

  • অর্থ মন্ত্রণালয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী

  • স্বাস্থ্য মন্ত্রণালয়: খন্দকার মোশাররফ

  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • বিমান মন্ত্রণালয়: অনিন্দ ইসলাম অমিত

  • বাণিজ্য মন্ত্রণালয়: আব্দুল আউয়াল মিন্টু

  • জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়: ইকবাল হাসান টুকু

  • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: মির্জা আব্বাস

  • এছাড়া গয়েশ্বর চন্দ্র রায়, অ্যানি, আন্দালিব পার্থ, আসাদুজ্জামান ও এমদাদুল হক মিলনকেও মন্ত্রীসভায় ডাক দেওয়া হয়েছে।

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী: হুমায়ন কবির

নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ বেলা পৌনে ১১টার দিকে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন শপথ পাঠ করান।

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল (বেসরকারি):

  • মোট আসন: ২৯৭

  • বিএনপি: ২০৯ আসন

  • জামায়াতে ইসলামী: ৬৮ আসন

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬ আসন

  • স্বতন্ত্র প্রার্থী: ৭ আসন

  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২ আসন

  • ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস: ১ আসন

বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯.৯৭% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় সর্বাধিক ভোট পেয়েছে জামায়াতে ইসলামী ৩১.৭৬%।

এই নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top