তথ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫১

ছবি: সংগৃহীত

বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন।

এর আগে জানা গেছে, নতুন মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন ড. খলিলুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন সালাহউদ্দিন আহমদ, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন খন্দকার মোশাররফ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন অনিন্দ ইসলাম অমিত। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আব্দুল আউয়াল মিন্টু, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ইকবাল হাসান টুকু এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব নেবেন মির্জা আব্বাস।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্দালিব পার্থ, আসাদুজ্জামান ও এমদাদুল হক মিলন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন হুমায়ুন কবির।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা বেলা পৌনে ১১টার দিকে শপথ গ্রহণ করেছেন। এএমএম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ পাঠ করান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top