মন্ত্রিপরিষদে ২৫ মন্ত্রী, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৩

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় দেওয়া হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী-কে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে হাফিজ উদ্দিন আহমেদ-কে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবু জাফর মো. জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে টেকনোক্র্যাট কোটায় খলিলুর রহমান-কে।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-কে। ভূমি মন্ত্রণালয় পাচ্ছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি মন্ত্রণালয় পাচ্ছেন নিতাই রায় চৌধুরী।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাচ্ছেন আ ম ন এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সরদার মো. সাখাওয়াত হোসেন-কে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পাচ্ছেন ফকির মাহবুব আনাম।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শেখ রবিউল আলম। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে জহির উদ্দিন স্বপন-কে।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় পাচ্ছেন মোহাম্মদ আমিন উর রশিদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আফরোজা খানম-কে। পানি সম্পদ মন্ত্রণালয় পাচ্ছেন মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হচ্ছে মো. আসাদুজ্জামান-কে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন দীপেন দেওয়ান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top