বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

দেশে রোজা শুরু কবে থেকে, জানা যাবে আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩

ছবি: সংগৃহীত

দেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে—সে সিদ্ধান্ত আজই জানা যাবে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো, ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭

আজ (বুধবার) চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top