বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌ‌দি যুবরাজের অভিনন্দন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠান সৌদি যুবরাজ। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top