সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য

চক্রান্ত ও অপসারণ চেষ্টার মুখেও অবিচল ছিলেন রাষ্ট্রপতি

Mithu Murad | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭

ছবি: কালের কণ্ঠ

টানা দেড় বছর পর কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাণ খুলে কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে প্রকাশ্যে আলোচনায় না থাকলেও তাকে ঘিরে একাধিক ষড়যন্ত্র হয়েছে।

রাষ্ট্রপতির ভাষ্য, দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরির জন্য নানা পাঁয়তারা চলেছে। এমনকি অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের একাধিক ছক কষা হলেও তিনি সিদ্ধান্তে অবিচল থাকায় কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও বলেন, গণ-অভ্যুত্থানের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয় এবং এমনকি অন্তর্বর্তী সরকারও একটি সিদ্ধান্তে পৌঁছেছিল।

তবে রাষ্ট্রপতির দাবি, বিএনপি থেকে উচ্চপর্যায়ের এক নেতা তাকে আশ্বস্ত করে বলেন “আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চাই। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top