রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তৃতীয় দিনের মতো অফিস করছেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৭

সংগৃহীত

বাংলাদেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমান রোববার (২২ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করেছেন। সকাল ৯টা ৫ মিনিটে তিনি অফিসে পৌঁছান এবং নির্দিষ্ট সময়ে সকল কর্মকর্তাকে উপস্থিত থাকার তাগিদ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, “গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এতো সকালে তাঁকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন।”

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী অফিসে এসে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতির খোঁজ-খবর নেন এবং মৌখিক নির্দেশ দেন যাতে নির্ধারিত সময়ে সকলে অফিসে উপস্থিত থাকেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরদিন ১৮ ফেব্রুয়ারি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর কবর জিয়ারতের পর সচিবালয়ে প্রথম অফিস করেন।

এরপর ১৯ ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ছুটির দিনেও অফিসে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top