সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৫

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের 'বাংলাদেশ ফার্স্ট' পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তারা আশাবাদী। তবে নতুন সরকারের ইতিবাচক মনোভাব সম্পর্কে স্পষ্ট মন্তব্য করেননি। তিনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে আশঙ্কা প্রকাশ করে জানান, চীন এই অঞ্চলের মানুষের উপকারের জন্য কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। চীন নতুন সরকারের সঙ্গে স্থিতিশীলভাবে কাজ করতে আগ্রহী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top