জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৯

ছবি: সংগৃহীত

জরুরি প্রয়োজন বিবেচনায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, পুলিশের বৈধ দায়িত্ব পালনে কেউ অবৈধভাবে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে—সে বাধা রাজনৈতিক বা সামাজিক যেকোনো পরিচয়ের হোক না কেন। তবে পুলিশের কর্মকাণ্ডও যেন জনভোগান্তির কারণ না হয়, সে বিষয়েও নজর রাখা হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগের সরকারের আমলে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদান যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top