ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ, মিলবে যেভাবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৮

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। সামান্য পরিকল্পনা করলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।

এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। ফলে ১৮ মার্চ (বুধবার) একদিনের ছুটি নিতে পারলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

এদিকে ঈদের পর ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। তাই কেউ যদি ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মিলিয়ে মোট ১০ দিনের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top