সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক কায়সার রশিদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৭

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) এক আদেশে সেনা সদরে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয় এবং তাকে ডিজিএফআইয়ের মহাপরিচালক নিয়োগ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top