আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬
রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ আজ কৃতী ব্যক্তিদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক প্রদান করবেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এবারও একুশে পদক প্রদান করা হচ্ছে। রাষ্ট্রীয় এই সম্মাননার মাধ্যমে দেশের কৃতী সন্তানদের অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেবেন দেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা-র উদ্বোধনী অনুষ্ঠানে।
তিনি সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।