বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সংস্কারসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজকের বৈঠকের সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল প্রধানমন্ত্রীর অনাড়ম্বর উপস্থিতি। প্রথা ভেঙে তিনি নিজে ব্যাগ ও প্রয়োজনীয় ফাইলপত্র বহন করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন। এর মাধ্যমে তিনি মন্ত্রিসভার সদস্যদের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—‘সেবক হিসেবে কাজ করতে হবে, শাসক হিসেবে নয়’।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top