ফের ভূমিকম্পে কাঁপলো দেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:১৭
দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে এ কম্পন টের পান নাগরিকরা।
রাজধানীর ঢাকার বনশ্রী, সবুজবাগ, মগবাজার ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষ হঠাৎ করে ভবন কেঁপে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময়ে সিলেট শহরেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
হঠাৎ এ কম্পনে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য বাসা ও অফিস থেকে দ্রুত বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন।
ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।