ব্যানার ও বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৫:৩৯
রাজধানীর বিভিন্ন সড়ক ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
রুমনের বক্তব্য অনুযায়ী, সকালেই গুলশানের বাসা থেকে বের হওয়ার পর হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থাকা প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার সরানোর নির্দেশ দেওয়া হয় এবং তা তৎক্ষণাৎ সরানো হয়েছে। এর পাশাপাশি, রাজধানীর অন্যান্য বিলবোর্ডেও প্রদর্শিত অভিনন্দনমূলক বিজ্ঞাপনগুলো দ্রুত অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী অফিসে থাকাকালীন সচিবালয়ে কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেন।
একইসঙ্গে রাজধানীতে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের ফলে যানবাহনের গতি বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকল কমানোর ফলে যান চলাচল এখন প্রায় ৫.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা আগের ৪.৫ কিলোমিটারের চেয়ে বেশি। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।
এছাড়া মোটা চালের মূল্য বাড়ার খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।