মন্ত্রী হলেন আহমেদ আযম খান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৩:১৭
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আহমেদ আযম খান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তাদেরকেও শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংসদের বিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় তারা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না। ফলে মন্ত্রিসভায় একটি পদ শূন্য হওয়ায় সেখানে নতুন করে মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।