ভারতের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ২০:২১
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশ সরকার ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে। চিঠিটি গ্রহণ করে দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
প্রণয় ভার্মা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। বর্তমানে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইন কার্যক্রম চালু রয়েছে। বৈঠকে এই সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।